September 20, 2026, 4:49 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট নগরীতে ছাত্রলীগ কর্মী খুন

সিলেট নগরীতে ছাত্রলীগ কর্মী খুন

সিলেটের আলো :সিলেট নগরীর উপশহর এলাকায় নিজ দলের কর্মীদের হাতে হোসাইন আল জাহিদ (১৬) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপশহর সরকারি তিব্বিয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ (১৬) সিলেট জেলা বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সীমান্তিক কলেজের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান- বিকালে তিব্বিয়া কলেজের সামনে জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক জাকারিয়া গ্রুপের জুনিয়র সদস্যদের সাথে সংগঠনের সদস্য হুমায়ুন রশিদ সুমন গ্রুপের জুনিয়র কর্মী জাহিদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে প্রতিপক্ষ ছেলেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

অপর একটি সূত্র জানায়- ইভটিজিংয়ে বাধা দেয়ার কারণে কথা কাটাকাটির এ পর্যায়ে ঘটনাটি ঘটেছে।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ সেলিম বলেন- ‘আমি অর্থমন্ত্রীর প্রোগ্রামে ছিলাম, তবে ঘটনা শুনেছি। কি কারণে ঘটনাটি ঘটেছে তা এখনো সঠিক বলতে পারছিনা।’

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে ঘটনার কারণ সম্পর্কে তিনিও বিস্তারিত কিছু জানাতে পারেননি


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com