November 4, 2026, 7:27 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে রাখা মালামাল ভস্মীভূত হয়েছে

সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় একটি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে রাখা মালামাল ভস্মীভূত হয়েছে


আজ শনিবার সকাল সাড়ে ৯টায় হামীম ষ্টোর নামক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ভস্মীভূত মালামালেরর মধ্যে পাটের বস্তা ও পুরাতন কাঠের গুদাম রয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দক্ষিন সুরমা ও ফেঞ্জুগঞ্জের ৪টি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় আড়াই ঘন্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চারটি ইউনিট।
হামীম ষ্টোরের মালিক মো. সিরাজ মিয়া জানান, আমার দোকানের গুদামে এক অংশে পাটের বস্তা ও অন্য অংশে পুরাতন কাঠ এবং পুরাতন ফার্নিচারও ছিল। সকালে দোকানে আগুন লাগার খবর পেয়ে দোকানে আসি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমান হিসেব করেন নি দোকানের এই মালিক।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার শিমুল মো. রফিক জানান, সকাল সাড়ে ৯টার কিছুক্ষণ পর কাজির বাজারে আগুন লাগার খবর পাই। সেখানে দ্রুত চারটি ইউনিট নিয়ে প্রায় আড়াই ঘন্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগ্নিকান্ড ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com