September 20, 2026, 1:17 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে থেকেএক ছাত্রীর মূল্যবান মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারী

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে থেকেএক ছাত্রীর মূল্যবান মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারী

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে থেকে রোববার বিকেলে সিলেট সরকারী মহিলা কলেজের এক ছাত্রীর মূল্যবান মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে কয়েকজন কিশোর ছিনতাইকারী। বিকেল সোয়া ৪ টার দিকে ওই কলেজ ছাত্রী বিএসসি টেস্ট পরীক্ষা দিয়ে বিশ^নাথ দক্ষিণ মিরেরচকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।
ওই ছাত্রী জানান, তিনি ও তার এক সহপাঠী পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার জন্য পায়ে হেঁটে ক্বীন ব্রীজের দিকে যাচ্ছিলেন। পথে পুলিশ ফাঁড়ির সামনে আসামাত্র পিছন দিক থেকে কয়েকটি কিশোর তাদের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে ৩০ হাজার টাকা মূল্যের একটি এইচটিসি টাচ মোবাইলফোন সেট ও প্রায় ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ক্ষুদ্র ব্যবসায়ী সিলেটের সকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
যোগাযোগ করা হলে কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, তিনি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com