September 20, 2026, 5:54 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট নগরীর বাগবাড়ীতে ডেকে নিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে

সিলেট নগরীর বাগবাড়ীতে ডেকে নিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে

সিলেট নগরীর বাগবাড়ীতে ডেকে নিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাগবাড়ী নরসিংটিলায় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় যুবকরা অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করলেও পরে সে পালাতে সক্ষম হয়।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় বাগবাড়ী প্রমুক্ত-১০১ এর বাসিন্দা মৃত বশারত মিয়ার ছেলে আব্দুস সালাম ওরফে আর্ট সালাম (১৪) ওই শিশুকে তার বাসায় সুকৌশলে ডেকে নিয়ে যায়। পরে বাসার একটি ঘরে শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির আত্মচিৎকার শুনে স্থানীয় যুবকরা সেলিমকে হাতেনাতে আটক করে। পরে এলাকার প্রবীন ব্যক্তিরা বিষয়টি দেখে দেওয়ার আশ্বাস দেন। এর কিছুক্ষণ পর সেলিম ওই ব্যক্তিদের কাছ থেকে ছাড়া পেয়ে পালিয়ে যায়।

পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ওসিসিতে প্রেরণ করে।

এ ব্যাপারে লামাবাজার উপ-পরিদর্শক (এসআই) কামাল জানান, ধর্ষণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত সেলিমের মা’কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ঘটনার সত্যতা নিশ্চিত হতে এবং ধর্ষকের সন্ধান পেতে স্থানীয় ব্যক্তিদের সাথে বৈঠকে বসেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com