June 21, 2026, 9:51 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ।

সিলেটের আলোঃঃ সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মোগলাবাজার থানা পুলিশ। বৃহস্পতিবার মোগলাবাজার থানা এলাকার শিববাড়ির ষাটঘর নামক এলাকার রাস্তার পাশ হতে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ মানুষের লাশ উদ্ধার করা হয়।

থানা সুত্র জানায় মৃত ব্যক্তি বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে গ্যাবাডিন প্যান্ট চেক হাফ হাতা শার্ট ছিল। শার্টের পকেটে ANRIL স্প্রে, MAXIMA-40 ও ডমিলিন ট্যাবলেট পাওয়া গিয়েছে।

মৃত ব্যক্তির কোন পরিচয় না পেয়ে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। কেউ মৃত ব্যক্তিকে চিনে থাকলে মোগলাবাজার থানায় ০১৭১৫-১২৮৮৯০ এবং ০১৭৯১-১১১৩৪৯ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com