September 20, 2026, 3:18 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেটের বিশ্বনাথে ১৪টি চোরাই গরুসহ আটক ২

সিলেটের বিশ্বনাথে ১৪টি চোরাই গরুসহ আটক ২

সিলেটের আলোঃঃ সিলেটের বিশ্বনাথে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রাম থেকে ১৪টি চোরাই গরুসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় চোরাই কাজে ব্যবহৃত দুটি পিকআপ জব্দ করা হয়েছে। আটককৃতরা হল- উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের উস্তার আলীর পুত্র ইসলাম উদ্দিন (২৮) ও মৃত ইউনুছ আলীর পুত্র নিজাম উদ্দিন (২৫)। থানার এসআই দেবাশীষ শর্ম্মার নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে।
চোরাই গরুসহ দুজনকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, ধারণা করা হচ্ছে গরুগুলো ছাতক উপজেলা থেকে আনা হয়েছে। তবে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com