June 22, 2026, 4:49 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
সিলেট লালদিঘির পাড় হকার্স মার্কেট ও হাসান মার্কেট ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা

সিলেট লালদিঘির পাড় হকার্স মার্কেট ও হাসান মার্কেট ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা

সিলেটের আলোঃঃ সিলেটে করোনার সংক্রমণ রোধে নগরীর লালদিঘিরপাড় পুরাতন হকার্স মার্কেট ও হাসান মার্কেট ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দিয়েছেন।

সিসিকের একটি সূত্র জানায়, মঙ্গলবার সকালে পরিচালিত অভিযানে মেয়র আরিফুল হক চৌধুরী সংশ্লিষ্ট মার্কেটের সভাপতি-সেক্রেটারীকে ডেকে এনে মার্কেট দুটি বন্ধ করতে বলেন। এরপর সংশ্লিষ্টরা মার্কেট বন্ধ করে। এ সময় মেয়র তিনটি দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করেন। এছাড়া, বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে মঙ্গলবার সকালে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নিয়ে মাঠে নামেন আরিফ। নগরীর বন্দরবাজার এলাকা থেকে শুরু হয় এ অভিযান। অভিযানকালে মেয়র আরিফ বিভিন্ন দোকানে গিয়ে সামাজিক ও স্বাস্থ্যবিধি সুরক্ষার বিষয়ে কঠোর বার্তা দেন। এ সময় কয়েকটি দোকানকেও জরিমানা করা হয়।
এর আগেও এ ব্যাপারে সরব ছিলেন মেয়র আরিফ। তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হবার পর তিনি কিছুদিন কোয়ারেন্টিনে ছিলেন। এরপর মঙ্গলবার থেকে ফের মাঠে দেখা গেল আরিফকে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের জন্য সিলেট এরই মধ্যে রেড জোন হিসাবে চিহ্নিত হয়েছে।
এ লক্ষ্যে আজ থেকে মাঠে নেমেছে জেলা জেলা প্রশাসনের বিশেষ আভিযানিক টিম। এর অংশ হিসাবে সিলেট মহানগরীতে ৭টি মোবাইল টিম মাঠে নেমেছে। পাশাপাশি সিলেটের সকল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)-কে স্থানীয় পুলিশ প্রশাসনকে সাথে মাঠে কঠোর হতে বলা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com