September 20, 2026, 3:13 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস

সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস

সিলেটের আলো:: সিলেট সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস মনোনীত মেয়র প্রার্থী দলটির মহানগরের সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন দিয়ে তিনি নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

বৃহস্পতিবার বিকেলে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একটি নির্বাচনমুখী দল হিসেবে খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটি থেকে তাকে নির্বাচনে অংশ নিতে বলা হয়েছিল। এ ঘোষণার পর দলের নেতাকর্মীরা তার পক্ষে প্রচারণা শুরুও করেন। ইতিমধ্যে তিনি নির্বাচনের মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।

তবে, ২০ দলীয় জোটের কেন্দ্রীয় কমিটি বৈঠকে সিলেটে আরিফুল হক চৌধুরীকে একক প্রার্থী ঘোষণা করায় দলের সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।’

একই সাথে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে জয়ী করতে সিলেট মহানগরে খেলাফত মজলিসের নেতাকর্মীরা কাজ করে যাবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, মহানগর শ্রম সম্পাদক মাওলানা মাশুক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ডা. ফয়জুল হক, নির্বাহী সদস্য জুবায়ের আহমদ, মাওলানা আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com