September 20, 2026, 3:59 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
 সিলেট সিটি করপোরেশন পুনঃভোট গ্রহণ শেষ, অপেক্ষায় আরিফ

 সিলেট সিটি করপোরেশন পুনঃভোট গ্রহণ শেষ, অপেক্ষায় আরিফ

সিলেটের আলো:: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১৬টি কেন্দ্রে পুনঃভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। গত ৩০ জুলাই ভোটের দিন নগরবাসীর মধ্যে যে আগ্রহ ছিল, আজ পুনঃভোটে সেই আগ্রহ প্রত্যক্ষ করা যায়নি।

এদিকে, ভোট গ্রহণ শেষে এখন গণনার কাজ শুরু হয়েছে। গণনার দিকে চেয়ে আছেন বিএনপি মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। ৩০ জুলাই অনিয়মের কারণে স্থগিত হওয়া ২৪নং ওয়ার্ডে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং ২৭নং ওয়ার্ডে হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ পুনঃভোট গ্রহণ হয়েছে। এ দুই কেন্দ্রের কারণে মেয়র পদে বিজয়ীর নাম ঘোষণা করছিল না নির্বাচন কমিশন। তবে আজ ভোট গণনার পরই বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে সকল সমীকরণে এগিয়ে থাকা আরিফুল হক চৌধুরী তাই আনুষ্ঠানিক ঘোষণার জন্য উদগ্রিব অপেক্ষায়।

এদিকে, ওই দুই কেন্দ্রে পুনঃভোটের পর আজ সিসিকের ২৪ ও ২৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী প্রার্থী নির্ধারিত হবে।

সিসিকের সংরক্ষিত ৭নং ওয়ার্ডে (সাধারণ ওয়ার্ড ১৯, ২০ ও ২১) দুই প্রার্থীর ভোট সংখ্যা সমান হওয়ায় আটকে যায় চূড়ান্ত ফলাফল। এই সংরক্ষিত ওয়ার্ডেও পুনরায় ভোট গ্রহণ হয়েছে আজ।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ড ৮ এবং ৯ এর মধ্যে সাধারণ ২৪ ও ২৭নং ওয়ার্ড পড়েছে। পুনঃভোটের পর ওই দুই সংরক্ষিত ওয়ার্ডেও বিজয়ী নির্ধারিত হবে আজ


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com