September 20, 2026, 3:02 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সিসিক মেয়র আরিফ’র শেষ বাজেট আজ

সিসিক মেয়র আরিফ’র শেষ বাজেট আজ

সিলেটের আলো:   নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জুলাই। সে লক্ষে প্রচার প্রচারণায় ব্যাস্ত সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী একদিকে দলীয় মনোনয়ন নিশ্চিত অন্যদিকে প্রচার প্রচারণায় ব্যাস্ত। এরই মধ্যে চলতি মেয়াদে শেষবারের মতো বাজেট (২০১৭-১৮ অর্থবছর) পেশ করতে যাচ্ছেন সিসিকের বর্তমান মেয়র আরিফ। আজ মঙ্গলবার বিকেলে নগরীর স্টার প্যাসিফিক হোটেলে এই বাজেট পেশ করবেন তিনি। আর যদি সিসিকের আগামী নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পান এবং নির্বাচনে বিজয়ী হতে পারেন, তবে ফের বাজেট পেশের সুযোগ পাবেন আরিফ।  এর আগে আরিফুল হক চৌধুরী ২০১৪ সালের ২৪ আগস্ট ২০১৪-১৫ অর্থবছরের জন্য সিলেট সিটি করপোরেশনের বাজেট পেশ করেন। সেটাই ছিল তাঁর পেশকৃত প্রথম বাজেট।

সূত্র জানায়, ২০১৩  সালে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে সাবেক মেয়র বদর উদ্দিন কামরানকে হারিয়ে মেয়র পদে নির্বাচিত হন আরিফুল হক চৌধুরী। পরবর্তীতে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ঘটনায় দুটি মামলায় অভিযুক্ত হয়ে কারান্তরীণ হন আরিফ। মামলার জালে জড়িয়ে দুই বছরেরও বেশি সময় কারাগারে থাকা আরিফ ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ অর্থবছরে সিসিকের বাজেট পেশ করতে পারেননি। এ দুই অর্থবছরে সিসিকের বাজেট পেশে কোনো আনুষ্ঠানিকতা হয়নি। তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা বাজেট প্রণয়ন করে পাঠিয়ে দিতেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। পরবর্তীতে মন্ত্রণালয় তা অনুমোদন করতো। কারামুক্ত হয়ে ২০১৭ সালের ১৭ আগস্ট ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করেছিলেন তিনি। সবমিলিয়ে তার পেশকৃত বাজেট হবে তিনটি। আরিফের পেশকৃত প্রথম (২০১৪-১৫ অর্থবছর) বাজেটের আকার ছিল ৩১২ কোটি ৫৪ লাখ ২৬ হাজার টাকা। তাঁর দ্বিতীয় (২০১৭-১৮ অর্থবছর) বাজেটের পরিমাণ ছিল ৪৯৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা। এবার বাজেটের আকার পাঁচশ’ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে একটি সূত্র। আগামী ৩১ জুলাই সিলেট সিটি করপোরেশনের চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ১৩ জুন থেকে শুরু হবে মনোনয়নপত্র জমাদান কার্যক্রম। আরিফুল হক চৌধুরী এবারও মেয়র প্রার্থী হিসেবে আছেন আলোচনার তুঙ্গে। বিএনপি থেকে আরো অন্তত দুই নেতা মেয়র পদে প্রার্থীতার দাবিদার হলেও নানা সূত্রের আভাস, এবারও মেয়র পদে দলের সমর্থন পাচ্ছেন আরিফ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com