September 20, 2026, 5:08 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেট কারে আগুন

সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেট কারে আগুন

সিলেটের আলো:: সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেট কারে করে নিয়ে যাওয়ার সময় চোরাকারবারীদের ধাওয়া করেছে একদল ছিনতাইকারী। এসময় ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে গাড়ি দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় প্রাইভেট কারটি। ধাক্ক খেয়ে চোরাকারবারীদের গাড়িতে আগুন লেগে যায়।

শুক্রবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, সিলেট সীমান্ত দিয়ে সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেট কারে করে সিলেটে নিয়ে আসছিল চোরাকারবারিরা। শ্রীরামপুর বাইপাসে আসে আর একটি চোরাকারবারি ছিনতাইকারী দল ছিনতাইর চেষ্টা করে। এ সময় ধাওয়া খেয়ে দ্রুত প্রাইভেট কারটি গাছের সাথে ধাক্কা লেগে আগুন লেগে যায়।

কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই চোরাকারবারী ও ছিনতাইকারী দল পালিয়ে যায়। তবে এসময় একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ।

মোগলাবাজার থানার ডিউটিতে থাকা এএসআই আব্দুল জলিল জানান, ঘটনার খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু সেখানে গিয়ে তারা কাউকে পাননি। তবে ঘটনাস্থল থেকে ভারতীয় নাসির বিড়িসহ আগুন লাগা একটি কার এবং অক্ষত আরেকটি কার উদ্ধার করা হয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com