September 19, 2026, 11:46 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
বানেশ্বরে ট্রাফিক পুলিশ সপ্তাহ উদ্ভোধন

বানেশ্বরে ট্রাফিক পুলিশ সপ্তাহ উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়া উপজলার বানেশ্বর ট্রাফিক মোড়ে জেলা পুলিশে আয়োজনে ট্রাফিক পুলিশ সপ্তাহ-২০১৮ উদ্ভোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় রাজশাহী পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ্ পি.পি.এম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি উদ্ভোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান, পুঠিয়া সার্কেলে  অতিরিক্ত  পুলিশ সুপার আবুল কালাম জাহিদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক পি,পি,এম, ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান খান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ  সাকিল উদ্দিন আহমেদ, ট্রাফিক সার্জেন্ট মোঃ হাবিবুল ইসলাম, টি,এস,আই মোঃ কেতাব উদ্দিন, এ,টি,এস,আই রেজাউল করিম প্রমূখ।
উদ্ভোধন ও বক্তব্য শেষে পুলিশ সদস্যরা রাজশাহী-ঢাকা মহাসড়কে যানবাহনের বৈধতা, মেয়াদ, ফিটনেস, চালকের লাইসেন্স যাচাই-বাছাই করেন। এ সময় গাড়ির কাগজ-পত্র ঠিকঠাক থাকায় চালকদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
উল্লেখ্য,  শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন। ডিএমপি কমিশনার বাংলাদেশ পুলিশ সার্ভিসেস অ্যাসোসিয়েশনের সভাপতি। সেই ক্ষমতাবলে সারা দেশে সব সদস্যদের নির্দেশ দিয়েছেন।  তিনি বলেন, আগামী রোববার থেকে ৭ দিন সারা দেশে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে সারাদেশে ট্রাফিক পুলিশ সপ্তাহ-২০১৮ পালন করা হচ্ছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com