September 20, 2026, 3:20 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সুবিদবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

সুবিদবাজারে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক আমির হোসেন (২৫) সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন তেমুখি ইনাতাবাদ এলাকার সুলতান আহমদের ছেলে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সুবিদ বাজারস্থ পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।
তিনি জানান, বাইসাইকেল যোগে পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে যাচ্ছিলেন আমির হোসেন। তখন কয়েকজন যুবক তাকে পথরোধ করে তার বাম পায়ের উরুতে বড় আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জেদান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব-শত্রুতার জের ধরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত যুবকের মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। তাই এটি ছিনতাইর উদ্দেশ্যে হামলা নয় বলে ধারণা করা যাচ্ছে। আসল রহস্য ক্ষতিয়ে দেখছে পুলিশ।
তিনি আরও জানান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি খোঁজখবর নিচ্ছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com