September 20, 2026, 5:09 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সুবিদবাজারে ট্রাকের ধাক্কায় মারা গেছেন মুনতাহা আক্তার তানিয়া (২৭) নামের এক গৃহবধূ

সুবিদবাজারে ট্রাকের ধাক্কায় মারা গেছেন মুনতাহা আক্তার তানিয়া (২৭) নামের এক গৃহবধূ

সিলেটে রাতের বেলা বেপরোয়া হয়ে ওঠছে ট্রাক। আম্বরখানায় ছাত্রলীগের দুই নেতাকে চাপা দেওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে সুবিদবাজারে গৃহবধূর প্রাণ কেড়ে নিয়েছে ঘাতক ট্রাক। সুবিদবাজারে ট্রাকের ধাক্কায় মারা গেছেন মুনতাহা আক্তার তানিয়া (২৭) নামের এক গৃহবধূ। নিহত তানিয়া সিলেট নগরীর চৌকিদেখি ৪৩/১ নম্বর বাসার আনোয়ার হোসেনের স্ত্রী।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।

তানিয়ার আত্মীয় সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলীম তুষার  জানান, রাত ৭টার দিকে নগরীর সুবিদবাজার থেকে রিকশাযোগে চৌকিদেখিস্থ বাসায় যাচ্ছিলেন তানিয়া। সুবিদবাজারের পপুলার ফার্মেসির সামনে আসার পর পেছন থেকে একটি ট্রাক রিকশাকে ধাক্কা দিলে তানিয়া ছিটকে পড়েন।

গুরুতর আহতাবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি হাসপাতালে মারা যান।

এ ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। চালক বর্তমানে বিমানবন্দর থানা হাজতে রয়েছেন বলে জানা গেছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com