September 19, 2026, 4:51 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
সেন্সরে এখন ‘ধূসর কুয়াশা’

সেন্সরে এখন ‘ধূসর কুয়াশা’

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশ নির্মাণ করছেন ‘ধূসর কুয়াশা’ নামে চলচ্চিত্র। এতে চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করছেন নবাগত মুন্না।

চলতি বছরের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু হয়। সম্প্রতি শুটিং শেষে সেন্সর বোর্ডে সিনেমাটি জমা দেওয়া হয়েছে বলে সেন্সর বোর্ড সূত্রে জানা যায়।

সেন্সর সূত্র জানায়, ‘ধূসর কুয়াশা’ সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। সিনেমাটি ২ আগস্ট সেন্সরে প্রদর্শিত হবে।

চলতি বছরের ১৬ মার্চ থেকে আফতাব নগরে সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একটানা এর দৃশ্যায়ন করা হয়।

সিনেমার গল্প প্রসঙ্গে উত্তম আকাশ রাইজিংবিডিকে বলেন, ‘ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে এ সিনেমাটি নির্মিত হচ্ছে। এতে নিপুণ ও পুষ্পিতা দুজন-দুজনার বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন।’

‘ধূসর কুয়াশা’ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এর মধ্যে একটি আইটেম গান রয়েছে। এছাড়া নিপুণ ‘লাভ ২০১৭’ নামে সিনেমার কাজ করছেন। জি সরকার পরিচালিত এ সিনেমায় নিপুণের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাকিব খান।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com