September 20, 2026, 12:04 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে নগরীর দরগা মহল্লা এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দ জাকির হোসেন (৪৩) নামের একজনকে আটক করেছে পুলিশ।

স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে নগরীর দরগা মহল্লা এলাকা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দ জাকির হোসেন (৪৩) নামের একজনকে আটক করেছে পুলিশ।

স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল (র.) পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই শফিকুল ইসলাম।

আটক জাকির হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত সৈয়দ মোস্তাক হোসেনের ছেলে। আটক আসামী সিলেট মদন মোহন কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে নগরীর দরগামহল্লা (পায়রা-৩) নম্বর বাসায় বসবাস করেন তিনি।

সৈয়দ জাকিরের স্ত্রী শাহরিনা বেগমের বরাত দিয়ে এস আই শফিকুল ইসলাম জানান, পায়রা ৩নং বাসার ৪র্থ তলার তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বুধবার রাতে সৈয়দ জাকির তার স্ত্রীকে বেদম মারপিট করেন এবং তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এক পর্যায়ে ছুরির ভয় দেখিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করেন। শাহরিনা বেগমের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে দরগামহল্লার বাসা থেকে আটক করে পুলিশ। এ সময় কিছু নগ্ন ছবি, যৌন উত্তেজক ট্যাবলেট ও একটি ছুরিও উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এস আই শফিক জানান, সৈয়দ জাকির প্রায় ৩৩টি মামলার আসামী। সে প্রায় আড়াই কোটি টাকা ঋণগ্রস্ত বলে জানান তিনি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com