November 4, 2026, 2:07 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে: ড. মোমেন

স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে: ড. মোমেন

  1. নিজস্ব প্রতিবেদক ঃ “স্বনির্ভর বাংলাদেশ গড়তে নারীদের এগিয়ে আসতে হবে। নারীদের অংশগ্রহণ ব্যতিত উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয়। ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন-লক্ষ্য সেটাকে বাস্তবায়ন করতে সকল ক্ষেত্রে নারীদের সমানতালে অংশগ্রহণ জরুরী। এজন্য দরকার নারীদের ক্ষমতায়ন করতে হবে। নারী ক্ষমতায়নের জন্য যা যা করা দরকার সবই করবে সরকা।

শুক্রবার (১৫ মার্চ) জাতীয় মহিলা সংস্থা আয়োজিত নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যেক্তাদের বিকাশ সাধনের প্রকল্প’-এর অধীনে আয়োজিত তিনদিন ব্যাপি এ মেলা নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রভাষ চন্দ্র রায়, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আব্দুল জব্বার জলিল।

জান্নাতুল নাজনীন আশার উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ ও স্বাগত বক্তব্য দেন শাহ মো. আলী আকরাম।

জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমদ বলেন, সমাজে পিছিয়ে পড়া নারীদের মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে ২০২১ সালে জাতীয় মহিলা সংস্থা এ প্রকল্প চালু করে। এ প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের উৎপাদিত পণ্য প্রদর্শনীর সুযোগ প্রদানের লক্ষে এ উদ্যোক্তা মেলা আয়োজন করা হয়েছে।

সিলেটের মালঞ্চ কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী এ মেলায় রয়েছে তৃণমূল পর্যায়ে নারীদের উৎপাদিত হস্ত-কারু সহ নানা পণ্যসামগ্রী। মেলাটি চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com