May 7, 2026, 6:20 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী গেনি বেগমকে (৪০) গ্রেপ্তার

স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী গেনি বেগমকে (৪০) গ্রেপ্তার

সিলেটের আলোঃঃ সিলেট দক্ষিণ সুরমায় পারিবারিক কলহের জেরে গোপনাঙ্গ কর্তন করে স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী গেনি বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে হাকালুকি হাওর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটক গেনি বেগম ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ার যুদিষ্টি গ্রামের আছাই মিয়ার মেয়ে।

 

এর আগে গত বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় আব্দুল গফফারের ভাড়া বাসায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী নিজাম আহমদকে (৪০) ঝগড়ার একপর্যায়ে মাথায় আঘাত ও গোপনাঙ্গ কর্তন করে হত্যা করেন তার স্ত্রী গেনি বেগম। এরপর দুই সন্তান নিয়ে পালিয়ে যান তিনি। বৃহস্পতিবার সকালে দক্ষিণ সুরমা থানা পুলিশ নিজামের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।  নিহত নিজাম আহমদ নগরের ছড়ারপারের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি পরিবার নিয়ে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com