September 19, 2026, 5:35 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
হবিগঞ্জে কুখ্যাত ডাকাত সাইফুল কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

হবিগঞ্জে কুখ্যাত ডাকাত সাইফুল কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বৃস্পতিবার ভোর রাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম জিলকী (৩০) নামের এক কুখ্যাত ডাকাত নিহত হয়েছে। এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ডাকাত সাইফুল বানিয়াচং উপজেলার মাতারিটোলা গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে বানিয়াচং থানা পুলিশ ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাতকে আটক করে পুলিশ। পরে তাদের নিয়ে বৃহস্পতিবার ভোর রাতে বানিয়াচং-শিবপাশা সড়কের আঞ্জাব ব্রিজ এলাকায় অন্যান্য ডাকাতদের ধরতে গেলে তাদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাত সর্দার সাইফুল আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির ৮টি খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ডাকাত সাইফুল একজন কুখ্যাত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com