May 7, 2026, 3:18 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
হবিগঞ্জ জেলার সদর উপজেলায় জান্নাতুল নাইম (১৮)নামের এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ

হবিগঞ্জ জেলার সদর উপজেলায় জান্নাতুল নাইম (১৮)নামের এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি:: আজ বুধবার সকালে উপজেলার নিজামপুর ইউনিয়নের কালকারচক গ্রামের নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ঐ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী ।

স্থানীয়রা  জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতেও খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন নিহত ছাত্রী। আজ বুধবার সকালে তার কক্ষ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, নিহত ছাত্রীর ঘর থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মুত্যুর কারণ জানা যাবে বলে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com