September 19, 2026, 8:40 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
হাজারো দর্শনার্থীর ঢলে ছাতকে ঐতিহ্যবাহি নৌকা বাইচ অনুষ্ঠিত

হাজারো দর্শনার্থীর ঢলে ছাতকে ঐতিহ্যবাহি নৌকা বাইচ অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি : ছাতকে হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা। দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণী ও পেশার বিপুল সংখ্যক দর্শনার্থী উপভোগ করেন মঙ্গলবার বিকালে মনোমুগ্ধকর এ নৌকা বাইচ।

উপজেলার গোবিন্দগঞ্জে এ প্রতিযোগিতা ঘিরে নেয়া হয় একাধিক স্থরের নিরাপত্তা ব্যবস্থা। শহরের যান্ত্রিকতা, কোলাহল আর অপসংস্কৃতির আগ্রাসনে দিন দিন হারাতে বসেছে বাঙ্গালীর প্রাণের উৎসব আর সংস্কৃতি। তবে যতটুকু টিকে আছে তাতে তৃপ্তির ঢেকুর উঠলো সহজ সরল এই মানুষগুলোর মুখে।

পড়ন্ত বিকেলে চমৎকার এ নৌকা বাইচের আয়োজন সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছেন আয়োজকরা। দারুণ উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতায় ব্যাপক সাজ-সজ্জায় সজ্জিত অসংখ্য নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে জৈন্তাপুর উপজেলা‚ ২য় স্থান কোম্পানিগঞ্জ উপজেলা ও ৩য় স্থান অধিকার করে গোয়াইনঘাট উপজেলার প্রতিযোগিরা।

পরে উপজেলা নির্বাহী অফিসার নাসির উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, গয়াছ আহমদ, সমাজসেবি মুজিবুর রহমান, আবুল লেইছ মো. কাহার, নূর আলম মেম্বার, দিল হোসেন মেম্বার প্রমূখ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com