November 4, 2026, 10:12 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট কারাগারে ৩ কয়েদি মৃত্যুবরণ করেছেন

হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট কারাগারে ৩ কয়েদি মৃত্যুবরণ করেছেন

সিলেটের আলো::

হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট কারাগারে ৩ কয়েদি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২ জন হলেন দন্ডপ্রাপ্ত ফাঁসির আসামী ও ১ জন কয়েদী।

গত বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার দুপুরে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম।

তারা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলার লোহারগাও গ্রামের আফিজ আলী ইউনুছকে (৪৯), দক্ষিন সুরমা উপজেলার শস্যউরা গ্রামের জুবেদ আলীর ছেলে মছব্বির আলী (৬৩) ও নগরীর শাহজালাল উপশহর এলাকার ৪৮ নম্বর বাসার বাসিন্দা হাজী মোহাম্মদ মনোয়ারুল হক।

জানা যায়- বৃহস্পতিবার বুকের ব্যাথা অনুভব করায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় সুনামগঞ্জের জগন্নাথপুরের উপজেলার লোহারগাও গ্রামের আফিজ আলী ইউনুছকে (৪৯)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে তিনি মারা যান। তিনি জগন্নাথপুরের একটি হত্যা মামলায় ফাসির দন্ডপ্রাপ্ত আসামী ছিলেন। ২০১৭ সালের ২৬ জুলাই থেকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগারে আছেন। এর আগে মঙ্গলবার বুকে ব্যাথা অনুভব করায় দক্ষিন সুরমার একটি নারী ও শিশু নির্যাতন মামলার ফাসির দন্ডপ্রাপ্ত আসামী ছিলেন মছব্বির আলীকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

বৃহস্পতিবার রাতেই বুকে ব্যাথা অনুভব হলে মোহাম্মদ মনোয়ারুল হককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে তিনি হাসপাতালে মারা যান। তিনি ওই এলাকার মন্তাজ আলীর ছেলে। এক কোটি ৫৭ লাখ টাকার চেক ডিজওনার মামলায় তার এক বছরের সাজা ছিল বলে কারাগার সূত্র জানিয়েছে।

এ ব্যপারে সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার আবু সায়েম জানান, তারা তিন জনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে জানিয়েছেন। শুক্রবার প্রত্যেকের লাশ পরিবারের কাছে সমঝে দেওয়া হয়েছে


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com