May 7, 2026, 9:07 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
হেতিমগঞ্জ দড়া এলাকার রাস্তা নিয়ে মানুষের অভিযোগ

হেতিমগঞ্জ দড়া এলাকার রাস্তা নিয়ে মানুষের অভিযোগ


সিলেটের আলো : সিলেটের দড়া গ্রামের গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের সড়কের অবস্তা বেহাল। ক্রমশই বাড়ছে জনদুর্ভোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তার কাজ নিয়ে সমালোচনার ঝড় বইতেছে ।অনেকেই বলছেন রাস্তার কাজ নিয়ে নাকি চলছে নানারকম লুকোচুরি ।রাস্তার কাজ কয়েকবার শুরু হয়ে বন্ধ হয়ে যাওয়ায় সবার মধ্যে সমালেচনার ঝড় বইতেছে । অনেকের দাবি জনপ্রতিনিধিরা কয়েকবার আশ্বাস দিলে ও এখন পর্যন্ত রাস্তার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বিরাজ করছে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ।

সরেজমিনে দেখা যায়, দড়া সড়কের দশা বেহাল। রাস্তার অধিকাংশ জুড়ে খানাখন্দে গর্তে ভরা। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এসব গর্ত কোথাও হাঁটু, গভীর। দেখলে মনে হবে পুকুর। কিছু কিছু জায়গায় কোনোদিন পিচ ছিল বলে মনে হয় না। রাস্তার বিটুমিন উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।যানবাহন চলাচলে সড়ক অনুপযুক্ত হয়ে পড়লেও ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। প্রায়শই এসব গর্তে যাত্রীবাহী গাড়ি দেবে যাচ্ছে। ফলে যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ ।

দড়া গ্রামের হামিদ আহমদ জানান আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি খুব কষ্ট হয় ,জনপ্রতিনিধিরা কয়েকবার আশ্বাস দিলে আমার মনে হয় রাস্তার কাজ নিয়ে যেন লুকোচুরি চলতেছে


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com