September 20, 2026, 5:34 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
১২টায় শহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ

১২টায় শহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ

নির্বাচন কেন্দ্রীক এজেন্ডা থাকলেই জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্ট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সিলেট পৌছেঁ হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বেলা সাড়ে ১২টায় শহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ। এর আগে বেলা সাড়ে ১১টায় বিমানযোগে সিলেটে এসে পৌঁছান মির্জা ফখরুল। সফরকারী দলে আরো রয়েছেন, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান বীর প্রতীক।

মির্জা ফখরুল বলেন, বর্তমান নির্বাচন বাতিল করতে হবে। বর্তমান অযোগ্য নির্বাচন কমিশন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগনের সরকার গঠন করতে হবে।

তিনি বলেন, গতবারের মতো সংলাপ হলে তা অর্থবহ হবে না। আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।

ঐক্যফ্রন্ট নিয়ে তিনি বলেন, ঐক্যফ্রন্ট অটুট আছে, কোন দ্বন্দ্ব নেই।

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে নেতৃবৃন্দ হযরত শাহপরান (রহ.) এর মাজারের উদ্দেশ্যে যাত্রা করেন।

পরে তারা বালাগঞ্জ যাবেন। গত ৩০ ডিসেম্বর নির্বাচনে গুলিতে নিহত ছাত্রদল নেতা সুহেলের কবর জিয়ারত ও তার পরিবারের সাথে সাক্ষাত করে সমবেদনা জানাবেন ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com