August 5, 2026, 10:27 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
১ ট্রাক সরকারি ঔষধসহ হাসপাতালের ফার্মাসিস্ট আটক

১ ট্রাক সরকারি ঔষধসহ হাসপাতালের ফার্মাসিস্ট আটক

১ ট্রাক সরকারি ঔষধসহ হাসপাতালের ফার্মাসিস্ট আটক

সিলেটের আলো::রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্টোর থেকে এক ট্রাক সরকারি ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাচারের সময় গোদাগাড়ী উপজেলা হাসপাতালের ফার্মাসিস্টকে আটক করেছে র‌্যাব-৫।

রোববার (২২ জুলাই) সন্ধ্যার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় এক ট্রাক সরকারি ঔষধ জব্দ করা হয়েছে।

আটক ফার্মাসিস্টের নাম সাইফুল ইসলাম (৪০)।

র‌্যাব রাজশাহী-৫ এর কমান্ডার মেজর আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকারি বরাদ্দের বাইরে ওই ঔষধগুলো বিভিন্ন দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ সরবারকারী ট্রাকটি প্রথমে আটক করা হয়। এরপর ট্রাকের সঙ্গে থাকা গোদাগাড়ী হাসপাতালের ফার্মাসিস্ট সাইফুল ইসলামকে আটক করা হয়।

তবে ঘটনার সঙ্গে জড়িত আরেক হোতা সিলিভ সার্জন অফিসের স্টোর কর্মকর্তা মকবুল হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মকবুল স্টোর থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রীগুলো গোদাগাড়ী হাসপাতালের ফার্মাসিস্টের সহায়তায় পাচারের চেষ্টা চালাচ্ছিলেন।

প্রসঙ্গত, এর আগেও রাজশাহী সিভিল সার্জনের দপ্তর থেকে ওষুধ পাচারের সময় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। কিন্তু বরাবরের মতোই ধরা-ছোঁয়ার বাইরে থাকেন হোতারা।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com