November 4, 2026, 12:23 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
১ ফেব্রুয়ারি শুরু হবে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা

১ ফেব্রুয়ারি শুরু হবে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা

আগামী বছরের বুধবার এই সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এটি পাওয়া যাচ্ছে। ওই সময়সূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর নেয়া হবে ব্যবহারিক পরীক্ষা।

এসএসসি পরীক্ষার সময়সূচিতে থেকে জানা যায়, কোনো বিরতি ছাড়া বহুনির্বাচনী (এমসিকিউ) ও সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা নেয়া হবে। প্রথমে এমসিকিউ ও পরে রচনামূলক অংশের উত্তর করবে পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীদের সৃজনশীল, এমসিকিউ ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।

শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলোর পরীক্ষা আর বোর্ডের অধীনে হবে না। এগুলোর মূল্যায়ন হবে বিদ্যালয়ে।

এসব বিষয়ে বিদ্যালয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমের শিক্ষার্থীর পাওয়া নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রকে দেবে। পরে কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com