August 5, 2026, 8:45 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
২৪ ঘন্টায় সিলেটে শনাক্ত ৯৩, মৃত্যু ৩

২৪ ঘন্টায় সিলেটে শনাক্ত ৯৩, মৃত্যু ৩

সিলেটের আলো : গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৯৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪১ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ৩ জনের মৃত্যু ঘটে।
শনিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৯৩ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫২ জন, সুনামগঞ্জে ২৫ জন ও মৌলভীবাজারে ১৬ জন। হবিগঞ্জে এদিন কারও শনাক্তের রিপোর্ট পাওয়া যায়নি। মারা যাওয়া রোগীদের তিনজনই সিলেটের।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে হবিগঞ্জে সর্বাধিক ২৩ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সিলেটে সুস্থ হয়েছেন ১০ জন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ৮ জন। তবে সুনামগঞ্জে এদিন কোনও কোভিড-১৯ রোগী সুস্থ হননি।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২ হাজার ৭৩৪ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ৬২ জন, হবিগঞ্জে ৭২২ জন ও মৌলভীবাজারে ৫২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ২৩১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১ হাজার ৬২৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৮৪ জন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com