September 19, 2026, 5:32 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
শ্রীমঙ্গলে মাটির দেয়াল চাপায় শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে মাটির দেয়াল চাপায় শিশুর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি : ঘরের মাটির দেয়াল ধ্বসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম নাহিদা আক্তার নামে (৮)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে নাহিদার অপর বোন নাঈমা আক্তার (৪)। তারা উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামের আব্দুল মালিকের সন্তান।

এলাকাবাসী ও পুলিশসুত্রে জানা যায় দিনভর ভারি বৃষ্টিতে মাটি নরম হয়ে শুক্রবার রাত ৮টায় উত্তর শহশ্রী গ্রামের আলাল মিয়ার ঘরের মাটির দেয়াল পাশ্ববর্তী আব্দুল মালিকের ঘরের উপরে পড়লে আব্দুল মালিকের ঘরের বাঁশের বেড়া ভেঙ্গে তার দুই মেয়ের উপরে পড়ে। সাথে সাথে আশে পাশের লোকজন মাটি সরিয়ে আব্দুল মালিকের মেয়ে নাহিদা আক্তারের লাশ উদ্ধার করেন। গুরুতর আহতবস্থায় তার অপর মেয়ে নাঈমা আক্তারকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com