June 21, 2026, 3:44 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন

‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত সংগঠন ‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর ২০২৬-২০২৮ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কামরুল চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে শিপন আহমদ নির্বাচিত হয়েছেন। গত রবিবার সিলেটের একটি অভিজাত হোটেলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির বিপরীতে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। সংগঠনের মোট ১০৯ জন ভোটারের মধ্যে ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনী ফলাফল অনুযায়ী অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আকরাম আহমদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিপলু, সহ-সাধারণ সম্পাদক হাসনাত কবীর, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ, অর্থ সম্পাদক মোহাম্মদ রুবেল, দপ্তর সম্পাদক এইচ, এম আয়নুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পারভেজ আহমদ, প্রচার সম্পাদক মোজাহিদ আহমদ, সহ-প্রচার সম্পাদক ইয়াছিন কবীর, মহিলা বিষয়ক সম্পাদক শাবানা বেগম, কার্যকারী সদস্য, হোসেন আহমদ নয়ন।
এদিন দুপুর তিনটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান দবিরুজ্জামান দিপু। কমিটির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন অচিন ফারুক ও মাসুম পারভেজ তারেক।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ সহযোগিতা করেন ক্লাবের বর্তমান উপদেষ্টা ও সাবেক সভাপতি সাহেদ মোশারফ (কটাই মিয়া) এবং সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ খান।
নির্বাচনকালীন ও ফলাফল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ জহিরুল হক অচিনপুরি, রঙ্গিলা সিলেটের কর্ণধার শাহদাৎ হোসেন লোলন, জাসাস সিলেট জেলা শাখার সদস্য সচিব রায়হান খান, হাছনরাজা লোক সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোলেমান হুসেন চন্নু এবং ব্যবসায়ী রাজন আহমদসহ আরও অনেকে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের ভিজুয়্যাল মিডিয়া ও সাংস্কৃতিক বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com