June 21, 2026, 5:28 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
প্রেমিকাকে হত্যা করে লাশের পাশেই দু’দিন ঘাতক প্রেমিক

প্রেমিকাকে হত্যা করে লাশের পাশেই দু’দিন ঘাতক প্রেমিক

পরকীয়া প্রেমের সূত্র ধরে ব্যবসা প্রতিষ্ঠানে রাতভর ফুর্তি করে ভোরে লিমা আক্তার লিমু (১৮)কে শ্বাসরোধ করে হত্যা করা হয়। দুই দিন দোকানের র‌্যাকের ভেতর লাশ লুকিয়ে রাখার পর ৩ দিনের মাথায় রাত ১১টার দিকে কাপড়ের বস্তার ভেতর মুড়ে ছাদ থেকে লাশ নিচে ফেলে দেয়া হয়। এর পর পাষণ্ড প্রেমিক স্বাভাবিকভাবে বসে ছিলেন ব্যবসা প্রতিষ্ঠানে। লাশ উদ্ধারের জন্য পুলিশকে খবর দেয়া হলে ঘাতক প্রেমিক খোকন পালিয়ে যান। সোমবার দুপুরে খোকন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ জানায়, ৬ মাস পূর্বে লিমুর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে বাড়ৈখালী বাজারের চাঁন সুপার মার্কেটের দর্জিঘর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক খোকনের। গত ২৮শে আগস্ট বিকালে বাড়ৈখালী গ্রামের আ. মতিনের মেয়ে লিমু প্রেমিক খোকনের দোকানে যায়। লিমু সেখানে গিয়ে ৩০ হাজার টাকা দাবি করে। প্রেমিক খোকন প্রলোভন দেখিয়ে লিমুকে দোকানের ভেতর রেখে রাত্রি যাপন করে। খোকন ভোররাতে লিমুকে চলে যেতে বললে সে টাকা দাবি করে। টাকা না পেলে লিমু ঘটনা ফাঁস করে দিবে বলে জানায়। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে খোকন গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে লিমুকে হত্যা করে। হত্যার পর লাশ কাপড়ের র‌্যাকের বাক্সে লুকিয়ে রেখে ঠাণ্ডা মাথায় দোকানদারি করে। পরদিনও সারাদিন দোকানদারি করে রাত ১১টার দিকে লিমুর লাশ বস্তায় মুড়িয়ে মার্কেটের ছাদ থেকে নিচে ফেলে দেয়। ৩১শে আগস্ট দুপুরে পুলিশের উপস্থিতি টের পেয়ে খোকন পালিয়ে যায়। পুলিশ ওইদিনই দোকানের র‌্যাকে রক্তের দাগ ও লাশ পচা গন্ধের সূত্র ধরে জিজ্ঞাসাবাদের জন্য খোকনের দুই ভাই ও ২ কর্মচারীকে আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) কাজী মাকসুদা লিমার নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রোববার দিন দুই সন্তানের জনক খোকনকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. মাসুদুর রহমান জানান, খোকন আদালতে স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিখোঁজের ৪ দিনের মাথায় লাশ উদ্ধারের পর লিমুর বাবা বাদী হয়ে খোকনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।সুত্রঃ মানবজমিন


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com