September 19, 2026, 10:55 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
ভালোবাসার কবর ফাতেমা ইসরাত রেখা

ভালোবাসার কবর ফাতেমা ইসরাত রেখা

 

        সিলেটের আলো::  কতবার কত অভিমান হলো
কতবার ছেড়ে গেলি কোলাহল বাজিয়ে প্রাণে।
সে যাওয়ায় বিশ্বাস ছিলো ফিরে আসার
বিশ্বাস ছিলো অন্তর্তম ভালোবাসার।
এবার যখন শেষবারের মতো চলে গেলি আপনালয়ে
জানিস ,কতটা নিথর ছিলো ধরণী তখন !
কতটা নীরব ছিলো হাওয়ার কাঁপন !
একটি গাছের পাতাও নড়েনি
একটি শুকনো পাতাও ঝরেনি
সবাই কি তবে আগেই জেনে গিয়েছিলো
এ আমাদের বিচ্ছেদই কেবল নয়
এ হবে আমাদের ভালোবাসার মরণ !
তবুও সবার অশ্রু কেন হলো এতটা নিঠুর ?
আকাশে মেঘ ছিলো না মোটেও
ছিলো না নদীতেও তুফান কোনো
অথচ, আমার বুকের ঝড় আজও কেন
তুমুল বর্ষণের অপেক্ষায় বুভুক্ষু সারাক্ষণ?
কে এমন জোয়ার এনে দিলো দু’চোখের নোনাজলে?
অন্তরে যখন মেনেই নিয়েছি প্রিয় বিরহ শোক
মেনে নিয়েছি দুঃসহ বেদনায় পোড়া অন্তর্লোক,
বিশ্বাস হন্তা মন আর কোনদিন ফিরবে না তোর দ্বারে
ভালোবাসার কবর তাই দগ্ধ চিত্তের সাজানো বাসরে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com