August 5, 2026, 7:47 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন চাম্পিয়ন ও ১৪ ব্যাটালিয়ন রানার্স আপ

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন চাম্পিয়ন ও ১৪ ব্যাটালিয়ন রানার্স আপ

মো. আফজাল হোসেন ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের আয়োজনে রংপুর রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন দল চাম্পিয়ন এবং পতিœচান ১৪ ব্যাটালিয়ন দল রানার আপ হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত খেলায় প্রতিযোগিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উত্তর পশ্চিম রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম,পি এস সি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মো. আবুল কালাম আজাদ,এফডব্লিউসি,পি এস সি,জি+, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মো. জাকির হোসেন,পি বি জি এম এস, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল দেওয়ান মো. লিয়াকত আলী, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল গাজী মুহাম্মদ সাজ্জাদ,পি এস সি।

ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায় লে. কর্ণেল খন্দকার সাইফুল ইসলাম,(পি বি জি এম, পি বি জি এম এস) বলেন, দিনাজপুর সেক্টরের সার্বিক ব্যবস্থাপনায় গত ১ আগষ্ট থেকে ১০ই আগষ্ঠ পর্যন্ত এ প্রতিযোগিতা খেলা শুরু হয়। প্রতিযোগিতায় ১৪টি ব্যাটালিয়ন অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হিসাবে বিবেচিত পতিœচান ১৪ ব্যাটালিয়নের সিপাহী মো. জাহাঙ্গীর আলম এবং শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় ১৮ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. কামাল হোসেন নির্বাচিত হন। খেলায় রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন আম্পায়ার মো. রহমত আলী, মো. কামরুজ্জামান,সহকারী স্কোয়ার হিসাবে দায়িত্ব পালন করেন মো. মহসিন আলী ও মো. সামছুল হক। কাবাডি খেলায় বিজিবি’র পদস্থ কর্মকর্তা, কর্মচারী সৈনিকগন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com