June 21, 2026, 4:01 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
খেলাধুলায় দক্ষিণ সুরমার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: আবু জাহিদ

খেলাধুলায় দক্ষিণ সুরমার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: আবু জাহিদ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, খেলাধুলায় দক্ষিণ সুরমার অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে খেলোয়াড়দের আরও মনোযোগী হতে হবে। তিনি বলেন, নিজেদের ভালো খেলোয়ার হিসেবে গড়ে তোলতে পারলে নিজের ও দেশের সুনাম বেড়ে উঠে।

তিনি বৃহস্পতিবার (২ জুন) সকালে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন আয়েজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুধর্ব-১৭)২০২২ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফাহিম আহমদ, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, দপ্তর সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল।
ফাইনাল খেলায় ট্রাইবেকারের মাধ্যমে তেতলী ইউনিয়ন অনুধর্ব-১৭ দলকে হারিয়ে কামালবাজার ইউনিয়ন অনুধর্ব-১৭ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় রেফারীর দ্বায়িত্ব পালন করেন আক্কাছ উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, কাওছার আহমদ ও শামীম আহমদ।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com