June 21, 2026, 4:04 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা কদমতলী ওভার ব্রিজ: প্রতিদিনের ভোগান্তি, সময়ের অপচয় বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ফুটপাত ভাড়া দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে অসাধু একটি চক্র কলম, সেবা আর দায়িত্বের আরেক নাম – ছাদিকুর রহমান সুহেল পুলিশ প্রতিনিধি ছাড়াই হচ্ছে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা চিহ্নিত মাদক ব্যবসায়ীর দৌরাত্মে তটস্থ প্রতিবেশীরা ইছবর-আকবর চক্র দাপট দেখিয়ে কেড়ে নিচ্ছেন স্বজনদের বাড়ি-জমি
রাসেল সভাপতি ও নাসির সম্পাদক

রাসেল সভাপতি ও নাসির সম্পাদক

রাসেল সভাপতি ও নাসির সম্পাদক
দক্ষিণ সুরমা ফুটবল একাডেমির
নতুন কমিটি গঠন
সম্ভাবনাময় ও প্রতিভাবান নবীন ফুটবল খেলোয়াড় অন্বেষণ এবং বাছাইপূর্বক বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়ায় দীর্ঘমেয়াদী বুনিয়াদী, মাধ্যমিক ও উচ্চতর প্রশিক্ষণ প্রদানকারী স্বেচ্ছাসেবী সংস্থা দক্ষিণ সুরমা ফুটবল একাডেমি, সিলেট’র নতুন কমিটি গঠন করা হয়েছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন আক্কাই’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াসের পরিচালনায় সম্প্রতি অনুষ্ঠিত সংগঠনের এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র জীবন সদস্য, লাউয়াই স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ এমসিকে সভাপতি এবং সাবেক জেলা ফুটবল দলের কৃতী খেলোয়াড়, সোনালী অতীত ক্লাব, সিলেট’র সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আগামী ৪ বছর (২০২৫-২০২৯) মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন আক্কাই এ কমিটির নাম ঘোষণা করেন।
গঠিত কমিটিতে গিয়াস উদ্দিন গিয়াস, রিয়াজ উদ্দিন হেলাল ও আব্দুল খালিককে সহ-সভাপতি,শামীম আহমদকে সহ-সাধারণ সম্পাদক, হাসান উদ্দিনকে সাংগঠনিক, মুর্শেদ সামীকে অর্থ, মোহাম্মদ অমিতকে প্রচার, উজ্জ্বল আহমদকে ক্রীড়া ও সুবেল আহমেদকে আন্তর্জাতিক সম্পাদক এবং আবদাল মিয়া, কামরুল হাসান, শফী আহমদ, ইসমাইল আব্দুল্লাহ শিহাব, শাহীন আলী ও অন্তর আহমদকে নির্বাহী সদস্যের দায়িত্ব দেয়া হয়।
উল্লেখ্য, একাডেমির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ আক্কাছ উদ্দিন আক্কাই স্থায়ীভাবে স্বপরিবারে বসবাসের উদ্দেশ্যে ৪ জুন বুধবার যুক্তরাষ্ট্র চলে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে নতুন কমিটি গঠন অপরিহার্য হয়ে পড়ে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com