August 5, 2026, 5:31 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
মুশফিক-শান্তর সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

মুশফিক-শান্তর সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : গল টেস্টের প্রথম দিনটা বাংলাদেশ নিজেদের করে নিয়েছে মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্তর হার না মানা সেঞ্চুরিতে। প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে বাংলাদেশ। শান্ত ১৩৬ আর মুশফিক ১০৫ রানে অপরাজিত আছেন। শান্ত-মুশফিকের জুটি থেকে এখন পর্যন্ত এসেছে ২৪৭ রান।
এর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশের ব্যাটিং শুরুতে ভালো না হলেও ঘুরে দাঁড়ান শান্ত-মুশফিক। গলে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ধীর শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম আর এনামুল হক বিজয়। ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি বিজয়। আসিথা ফার্নান্ডোর বলে উইকেটরক্ষক কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
সেট হয়ে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। ৫০ বলে ১৪ রানে তার ইনিংস। উইকেট পান থারিন্ডু রত্নানায়েকে। আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন মুমিনুল হক। কিন্তু আরও একবার ইনিংস বড় করতে না পারার হতাশায় ডুবতে হয় তাকে। ২৯ করে রত্নানায়েকের দ্বিতীয় শিকার হন তিনি। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে শান্ত আর মুশফিকের জুটি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com