May 6, 2026, 6:21 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
‘সিলেট ভিজুয়্যাল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন হযরত শাহজালাল (রহ.)’র ওরসে প্রধানমন্ত্রীর গরু উপহার সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল তৃণমূলের ভরাডুবি, পশ্চিমবঙ্গে প্রথম ক্ষমতায় আসছে বিজেপি মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন ‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের মৌলভীবাজারে ৮৯৭ হেক্টর ফসল পানিতে তলিয়ে গেছে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী মহান মে দিবস আজ
কাল বুঝি বৃষ্টি হবে রিমঝিমিয়ে তোমার কথা কিছু যাবে বলে,

কাল বুঝি বৃষ্টি হবে রিমঝিমিয়ে তোমার কথা কিছু যাবে বলে,

         সিলেটের আলো: ফাতেমা ইসরাত রেখা                     কাল বুঝি বৃষ্টি হবে রিমঝিমিয়ে
তোমার কথা কিছু যাবে বলে,
হলুদ পাখি মিষ্টি সুরে শিষ বাজিয়ে
গান গাইবে দোলন চাঁপার ডালে।
কাল বুঝি সব ফুলের মেলা হবে
পূবাকাশের রবির আলোয় হেসে,
বলবে তুমি না বলা সব কথা
কাল যে শুধুই আমায় ভালোবেসে।
কাল দুপুরে মেঘের ভাঁজে ভেসে
রংধনুতে রাঙিয়ে ভুবন জুড়ে,
আসতে পারে তোমার হাওয়াই জাহাজ
মন পবনের বেতাল সুরে সুরে ?
কাল বিকালে একটু বাইরে এসে
নয়নখানি মেলো আকাশ পানে,
দেখবে সেথায় মেঘের ভেলায় চড়ে
তোমার প্রিয়া হারায় সুদূর টানে।
কাল সন্ধ্যায় তোমার মনের ভাষা
পড়বো তোমার চোখের তারার মাঝে,
এমন একটা কাল শুধু যে তোমার কাছে চাই
আমার মুক্তি লুকিয়ে যার ভাঁজে ।।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com