September 19, 2026, 5:01 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
নেইমারের পিএসজিতে যোগ দেয়ায় খুশি রোনালদিনহো

নেইমারের পিএসজিতে যোগ দেয়ায় খুশি রোনালদিনহো

ক্রীড়া প্রতিবেদক : ব্রাজিলিয়ান তারকা নেইমার স্প্যানিশ জ্যায়ান্ট ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন। নেইমারের ক্লাব বদল নিয়ে সমালোচনা যেন থামছেই না। তাকে নিয়ে ব্রাজিলের সাবেক অনেক ফুটবলারই জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।

ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা এবং বার্সেলোনায় খেলা গ্রেট ফুটবলার রোনালদিনহো জানিয়েছেন নেইমারের পিএসজিতে যোগ দেয়ায় তিনি খুশি। সময়ের সেরা ফুটবলার মেসির ছায়া থেকে বের হতেই নাকি তার এই নতুন ঠিকানায় যাওয়া। তাই তার এই বার্সা ছাড়ায় হতাশ নন ব্যালন ডি’আর জয়ী রোনালদিনহো।

রেকর্ড ট্রান্সফার ফি ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন নেইমার। নতুন চ্যালেঞ্জ এখন নেইমারের সামনে। আর নেইমারের এই দল বদল নিয়ে স্প্যানিশ দৈনিক মার্কাকে রোনালদিনহো বলেন, ‘আমার মতে সে (নেইমার) যেখানে স্বস্তিবোধ করে সেটাই গুরুত্বপূর্ণ। তাকে খুশি দেখতে পারাটা আমাকে আনন্দ দেয়। ফুটবলকে যারা ভালোবাসে প্রত্যেককেই সে আনন্দ দিয়ে থাকে। আমি তার ওপর খুশি। মারকুইনোস, থিয়াগো সিলভা, ম্যাক্সওয়েল এবং বিশেষ করে দানি আলভেজের খুব কাছে গিয়েছে নেইমার। তাদের উপস্থিতি নিঃসন্দেহে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com