November 4, 2026, 1:13 am

শিরোনাম ::
সিলেটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা ওসমানী হাসপাতালের হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পাবনায় বজ্রপাতে একসঙ্গে ছয়জনের মৃত্যু উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই—ইউএনও সিলেটে লাক্কাতুরা চা বাগানে পর্যটকের জোয়ার, সিএনজির ভাড়ায় নৈরাজ্যে আমায়রা কিডস্ এন্ড ক্যুইন ফ্যাশন-এর উদ্বোধন সৌদিতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর ইনজুরিতে পড়া কাভারাৎসখেলিয়াকে নিয়ে রোনালদোর আবেগঘন বার্তা সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই: জামায়াত আমির সিলেটে ইমিগ্রেশন থেকে আটক আওয়ামী লীগ নেতা কামাল চেয়ারম্যান ধুনট উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়া রাজশাহী কিংসের একাদশে আজ

প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়া রাজশাহী কিংসের একাদশে আজ

:  ছিলেন না নিয়মিত অধিনায়ক ড্যারেন স্যামি। তার বদলে নেতৃত্ব দিয়ছেন সহ-অধিনায়ক মুশফিকুর রহিম।

‘মি, ডিপেন্ডেবল’ এর নেতৃত্বে প্রথম জয়ের দেখা পেল কিংসরা। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ২০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে মুশফিকের দল। শতাধিক রানের ওপেনিং জুটিতে দুই ওপেনার করেছেন হাফ সেঞ্চুরি। আর উইকেট দুটি পড়েছে যখন রাজশাহীর জয় বলতে গেলে নিশ্চিত।

রংপুরের দেওয়া ১৩৫  রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে মুশফিকুর রহিমের রাজশাহী কিংস। দুই ওপেনার সিমন্স এবং মুমিনুল হক মিলে ১২২ রানের ওপেনিং জুটি গড়েন। ৫০ বলে ৫৩ রান করে সিমন্স রান-আউট হলে ভাঙে এই জুটি। সিমন্সের পর ওয়ালার (৪) আউট হলেও কোনো সমস্য হয়নি রাজশাহীর। ৪৪ বলে ৪ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারিতে ৬৩ রানে অপরাজিত মুমিনুল হক এবং রনি তালুকদার (১০*) মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

ঢাকা পর্বের প্রথম ম্যাচে আজ শনিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান তোলে রংপুর রাইডার্স। দলীয় ৩ রানেই মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে জনসন চার্লস (২) ওয়ালারের তালুবন্দি হন। এরপর মোহাম্মদ মিথুনের সঙ্গে একটা জুটি গড়ার চেষ্টা করেছিলেন অ্যাডাম লিথ। কিন্তু দলীয় ৩২ রানে ফরহাদ রেজার আঘাতে ৪ রান করে ক্যাচ তুলে দেন লিথ।ফরহাদ রেজার দ্বিতীয় শিকার হন মোহাম্মদ মিথুন। ১৫ বলে ১৮ রান করে এই তরুণ মুমিনুল হকের তালুবন্দি হন। যাকে নিয়ে দলের অনেক প্রত্যাশা ছিল, সেই শাহরিয়ার নাফীসও ২৩ রানের বেশি করতে পারেননি। বল খেলেছেন অনেক বেশি। উইলিয়ামসের বলে ওয়ালারের তালুবন্দি হওয়ার আগে তার সংগ্রহ ৩১ বলে ২৩ রান। ফ্র্যাংকলিনকে উড়িয়ে মারতে গিয়ে মুমিনুল হকের তালুবন্দি হন ৪ রান করা থিসারা পেরেরা।

সবার বিপরীতে দাঁড়িয়ে ৫১ বলে অপরাজিত ৫৪ রান করেন ইংলিশ ব্যাটসম্যান রবি বোপারা। ইনিংসটিতে ৩টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি ছিল। এছাড়া জিয়াউর রহমান ১১ রানে অপরাজিত ছিলেন।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com