September 19, 2026, 4:58 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
মাতিককে কিনে নিল ম্যানইউ

মাতিককে কিনে নিল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক : চেলসির ডিভেন্সিভ মিডফিল্ডার নেমানজা মাতিককে দলে ভেড়াল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ওয়েবসাইটে এমনটি জানিয়েছে ম্যানইউ। আজ ২৯ বছরে পা দেওয়া এ তারকা রেড ডেভিলসদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন। তবে শর্তসাপেক্ষে আরও এক বছরের মেয়াদ বাড়তে পারে।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির হয়ে দুই ধাপে ১২৩টি ম্যাচ খেলেছেন মাতিক। যেখানে চারটি গোল রয়েছে এ সার্বিয়ানের। এদিকে ঠিক কত দামে মাতিককে ম্যানইউ দলে নিয়েছে তা কোনো পক্ষই জানায়নি।

বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়। তার জন্য খরচ হয়েছে ৪০ মিলিয়ন ইউরো। এবারের দল বদলের মৌসুমে এর আগে বেলজিয়ামের ফরোয়ার্ড রোমেলু লুকাকু ও সুইডেনের ডিফেন্ডার ভিক্তর লিন্দেলোফকে দলে নিয়েছে ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবটি।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com