August 5, 2026, 6:45 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি ডাচ্ বাংলা ব্যাংক লালাবাজার শাখার গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা সম্পন্ন লাউড়েরগড় আস্তানায় দানবাক্স তৈরি করে বছরে অর্ধকোটি টাকা আত্মসাৎ সিলেটে হযরত শাহজালাল (রহঃ) মাজারের উন্নয়নে অর্থ প্রদান করলেন দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদ মোগলাবাজার থানায় নির্যাতিত নারীর অভিযোগ ১ মাস ফাইলচাপা এসএমপি কমিশনার বরাবরে আবেদনের খবর পেয়ে সাথে সাথে আইও বদল নির্মল সমীরণে আমাদের একদিন চঞ্চল মাহমুদ ফুলর দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য হতে আগ্রহীদের ফরম সংগ্রহের আহবান যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়ার দেশে ফেরার আনন্দে মিলনমেলা
৫শ উইকেট ক্লাবের সদস্য হলেন এন্ডারসন

৫শ উইকেট ক্লাবের সদস্য হলেন এন্ডারসন

অনলাইন ডেস্ক : ৫শ উইকেট ক্লাবের সদস্য হলেন এন্ডারসন টেস্ট ক্রিকেটে বিশ্বের ষষ্ঠ ও ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে ৫শ উইকেট ক্লাবের সদস্য হলেন ডান-হাতি পেসার জেমস এন্ডারসন। ক্যারিয়ারে নিজের ১২৯তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন ৪ রান করা ক্রেইগ ব্র্যাথওয়েটকে আউট করে ৫শ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এন্ডারসনের আগে টেস্ট ফরম্যাটে ৫শ’ উইকেট শিকার করা অপর পাঁচ বোলার হলেন- শ্রীলঙ্কার অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরন, অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্ন, ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে, অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা ও ওয়েস্ট ইন্ডিজের পেসার বাংলাদেশ দলের বর্তমান বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তাই ম্যাকগ্রা ও ওয়ালসের পর বিশ্বের তৃতীয় পেসার হিসেবে ৫শ উইকেট পেলেন এন্ডারসন।

২০০৩ সালে এই লর্ডসেই জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক ঘটে এন্ডারসনের। এরপর ইংল্যান্ডের জার্সি গায়ে নিজের সেরাটাই দিয়ে গেছেন তিনি। ১২৯ ম্যাচের ২৪২ ইনিংসে ২৩বার ৫ বা ততোধিক এবং তিনবার ম্যাচে ১০ বা ততোধিক উইকেট নেন এন্ডারসন।

ইংল্যান্ডের হয়ে রঙ্গিন জার্সি গায়েও চোখ ধাধাঁনো পারফরমেন্স রয়েছে এন্ডারসনের। ১৯৪ ম্যাচে অংশ নিয়ে ২৬৯ উইকেট শিকার করেছেন তিনি। আর ১৯টি-২০ ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট।

টেস্ট ক্রিকেট ৫শ উইকেট শিকারী তালিকা:
মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা) ম্যাচ ১৩৩, ইনিংস ২৩০, উইকেট ৮০০
শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া) ম্যাচ ১৪৫, ইনিংস ২৭৩, উইকেট ৭০৮
অনিল কুম্বলে (ভারত) ম্যাচ ১৩২, ইনিংস ২৩৬, উইকেট ৬১৯
গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া) ম্যাচ ১২৪, ইনিংস ২৪৩, উইকেট ৫৬৩
কর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) ম্যাচ ১৩২, ইনিংস ২৪২, উইকেট ৫১৯
জেমস এন্ডারসন (ইংল্যান্ড) ম্যাচ ১২৯*, ইনিংস ২৪২, উইকেট ৫০১


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com