April 17, 2026, 1:24 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
বৃষ্টির ছোঁয়ায় অপরূপ সাজে সিলেটের পর্যটনকেন্দ্র গোয়াইনঘাট ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন সিলেটে গণবিবাহে ১২৬ অসহায় তরুণ-তরুণীর স্বপ্নপূরণ ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী সিলেটের জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ নওগাঁর পোরশা প্রেস ক্লাবের সভাপতি ডিএম রাশেদ সা. সম্পাদক শহিদুল শিবগঞ্জ ফাযিল মাদ্রাসার সভাপতি হলেন এ্যাডঃ আব্দুল ওহাব ২০ এপ্রিল বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টুটুল সভাপতি, জাকারিয়া সম্পাদক শাহ স্পোর্টিং ক্লাব’র বার্ষিক সাধারণ সভা সম্পন্
সিলেটে গণবিবাহে ১২৬ অসহায় তরুণ-তরুণীর স্বপ্নপূরণ

সিলেটে গণবিবাহে ১২৬ অসহায় তরুণ-তরুণীর স্বপ্নপূরণ

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীতে এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো। বৃহস্পতিবার নগরীর আমানউল্লাহ কনভেনশন হলে জমকালো আয়োজনে মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’র উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এ গণবিবাহ সম্পন্ন হয়।
নবদম্পতিদের স্বাবলম্বী জীবন শুরুতে সহায়তা করতে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার দেওয়া হয়। এতিম, গরীব ও অসহায় যাদের অনেকেরই ছিল না বিয়ের সামর্থ্য ও অর্থের অভাবে আটকে ছিল স্বপ্ন, সেই ৬৩ দম্পতির জীবনে এই উদ্যোগের মাধ্যমে নতুন সূচনা হয়।
সিডস অব সাদাকাহ’র হেড অব অর্গানাইজেশন মো. জয়নুল আবেদিন জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের স্বনির্ভর করে তোলাই আমাদের মূল লক্ষ্য। এই গণবিবাহ সেই প্রচেষ্টারই একটি সফল উদাহরণ।
আয়োজকদের একজন ডা. ওরাকাতুল জান্নাত বলেন, এ ধরনের উদ্যোগ শুধু একটি বিয়ের আয়োজন নয়, বরং নতুন জীবনের প্রতি আত্মবিশ্বাস ও আশার আলো জাগিয়ে তোলে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com