September 27, 2026, 3:32 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
নগরির পাঠানপাড়ায় সরকারি ভূমি দখল অপচেষ্টা অবশেষে টনক নড়েছে সওজ কর্তৃপক্ষের দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল
নিখোঁজের ২ দিন পর পুুকুরে মিললো কন্যাশিশুর লাশ

নিখোঁজের ২ দিন পর পুুকুরে মিললো কন্যাশিশুর লাশ

Oplus_131072

স্টাফ রিপোর্টার : সিলেট সদরের কান্দিগাওয়ে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজের দুই দিন পর ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল স্থানীয় বাজারে একটি ডেকোরেশনের দোকানে দিনমজুরের কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় শিশু ফাহিমা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দুইদিন পর শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির বাবা জানান, বুধবার সকাল ১১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে স্থানীয় বাজারে বিস্কুট কিনতে যায় ফাহিমা। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এসএমপির জালালাবাদ থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com