September 28, 2026, 3:11 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
নগরির পাঠানপাড়ায় সরকারি ভূমি দখল অপচেষ্টা অবশেষে টনক নড়েছে সওজ কর্তৃপক্ষের দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল
ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি

ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি

ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি

সিলেটের আলো ::
সিলেট সিটি কর্পোরেশনের ৪২ নং ওয়ার্ডের একমাত্র সংযোগ সড়ক ও ড্রেনের কাজ অত্যন্ত ধীরগতিতে চলায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। দ্রুত কাজ সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গত ২৭ জুন ২০২৬, শুক্রবার দক্ষিণ সুলতানপুরে যুক্তরাজ্য প্রবাসী বাবুল মিয়া বাসভবনে ওয়ার্ডের মুরুব্বিয়ান ও মোগলা বাজার থানা বিএনপির সদস্য সচিব সাবেক মেম্বার জামাল আহমদ ও যুবসমাজের মতবিনিময় সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। শ্রীরামপুর চৌমনী হইতে নতুন ঈদগা পর্যন্ত চলমান এই কাজে কন্ট্রাক্টরের কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।

সভায় বক্তারা বলেন, এই সড়ক দিয়ে শ্রীরামপুর, দক্ষিণ সুলতানপুরসহ ৫টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বিশেষ করে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামপুর মাদ্রাসা ও সিরাজ উদ্দিন আহমদ একাডেমির কোমলমতি শিক্ষার্থীরা কাদা-পানি মাড়িয়ে স্কুলে যেতে বাধ্য হচ্ছেন।

সভা থেকে সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মহোদয় ও প্রধান প্রকৌশলীর প্রতি ৪২ নং ওয়ার্ডবাসীর জোর দাবি জানানো হয়, জনদুর্ভোগ লাঘবে ড্রেন ও সড়কের কাজটি যত দ্রুত সম্ভব সম্পাদনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com