September 19, 2026, 4:03 pm

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড় সিলেট জেলার শ্রেষ্ট এএসআই হলেন কানাইঘাট থানার জিয়াউল হক দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের বৃক্ষরোপণ অনুষ্ঠানে তাজরুল ইসলাম তাজুল ধীরগতির কারণে ৪২ নং ওয়ার্ডের সড়ক-ড্রেন কাজে জনদুর্ভোগ, দ্রুত কাজ শেষের দাবি
মোকামতলা উপজেলা অনুমোদন, আনন্দে ভাসছে এলাকাবাসী

মোকামতলা উপজেলা অনুমোদন, আনন্দে ভাসছে এলাকাবাসী

খালিদ হাসান : বগুড়ার শিবগঞ্জ উপজেলার অংশ নিয়ে নতুন “মোকামতলা উপজেলা” গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সিদ্ধান্তে মোকামতলা অঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা একে এলাকার উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত নিকার বৈঠকে নতুন পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন পায়। এর মধ্যে বগুড়ার মোকামতলাও রয়েছে। প্রস্তাব অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়নের অংশ নিয়ে গঠিত হবে নতুন উপজেলা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত মোকামতলা উপজেলার আয়তন প্রায় ১২৮ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় দেড় লাখ।

উপজেলা ঘোষণার খবরে মোকামতলা বাজারসহ বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয়দের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। ব্যবসায়ী, শিক্ষক, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, নতুন উপজেলা বাস্তবায়িত হলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।

দীর্ঘদিন ধরে মোকামতলাকে উপজেলা করার দাবি ছিল স্থানীয়দের। অবশেষে সেই দাবির বাস্তবায়নের পথে অগ্রগতিতে স্বস্তি প্রকাশ করেছেন তারা। অনেকেই মনে করছেন, নতুন এই প্রশাসনিক কাঠামো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


Comments are closed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com