৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের আলো
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তরুণ সমাজসেবক, ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক মো. জাহাঙ্গীর আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪০ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও মানবসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানো থেকে শুরু করে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, গরীব শিক্ষার্থীদের পড়াশোনার খরচ বহন — সবখানেই তার সরব উপস্থিতি।
৪০ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। এলাকার মসজিদ, মন্দির, স্কুল-মাদ্রাসার উন্নয়নসহ যে কোনো সামাজিক উদ্যোগে তাকে সবার আগে পাওয়া যায়।
এই এলাকার মোহাম্মদ আসমান আলী, ও মালেক নাথ বলেন, “জাহাঙ্গীর শুধু নির্বাচনের সময় আসে না। সারা বছরই সে মানুষের খোঁজখবর রাখে। এমন সৎ ও পরোপকারী ছেলেই আমাদের কাউন্সিলর হওয়া উচিত।”
এলাকার যুব সমাজের মাঝেও জাহাঙ্গীর আলম ব্যাপক জনপ্রিয়। মাদকবিরোধী অভিযান, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও খেলাধুলার মাধ্যমে তরুণদের সঠিক পথে রাখতে তার ভূমিকা প্রশংসনীয়।
এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “আমি এই ৪০ নং ওয়ার্ডেরই সন্তান। এই এলাকার আলো-বাতাসে আমার বেড়ে ওঠা। আমি কাউন্সিলর হতে চাই ক্ষমতার লোভে নয়, মানুষের সেবা করার জন্য। নির্বাচিত হলে মাদকমুক্ত, জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও আধুনিক একটি মডেল ওয়ার্ড হিসেবে ৪০ নং ওয়ার্ডকে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।
Leave a Reply