October 5, 2026, 4:44 am

বিজ্ঞপ্তি :::
Welcome To Our Website...
শিরোনাম ::
তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট ৪০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে জাহাঙ্গীর আলম নগরির পাঠানপাড়ায় সরকারি ভূমি দখল অপচেষ্টা অবশেষে টনক নড়েছে সওজ কর্তৃপক্ষের দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী একটি এলাকাকে মাদকমুক্ত রাখতে সচেতনদেরও ভূমিকা চাই —ইউএনও দক্ষিণ সুরমা জৈন্তাপুরে দেশ যুব সংগঠনের ভাসমান ডাস্টবিন হস্তান্তর মাজারের দখলদারিত্ব নিয়ে হামলা-পাল্টা হামলাকালে প্রবাসীর বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্মারকলিপি পেশ জনকল্যাণে উত্থাপিত সকল ন্যায়সংগত সুপারিশ বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ— কয়েস লোদী সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের মৃত্যুবার্ষিকীতে শারিরীক প্রতিবন্ধীরা পেলেন নতুন কাপড়
তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট

তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট

তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট

প্রকাশ্য দিবালোকে সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকি

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক দিনকাল-এর সিলেট ব্যুরো প্রধান, স্থানীয় দৈনিক শুভ প্রতিদন-এর ব্যবস্থাপনা সম্পাদক, নিবন্ধিত অনলাইন পোর্টাল দৈনিক আজকের সিলেট-এর নির্বাহী সম্পাদক, সিনিয়র সাংবাদিক সাদিকুর রহমান চৌধুরীকে চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক প্রকাশ্য দিবালোকে বাসায় ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি ও হামলার তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব,সিলেট।
৩ অক্টোবর শনিবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় এ প্রতিক্রিয়া জানানো হয়।
ক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়সল, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুবক্কর তালুকদার, সদস্য এম আলী হোসাইন ও মোঃ নজরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে একজন সংবাদকর্মীর বাসায় গিয়ে হুমকি ও হামলার ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে। বক্তারা এমন ন্যাক্কারজনক ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 13 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved © sylheteralo24.com
sylheteralo24.com